এভারেস্ট বিজয়ী এম এ মুহিতকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে ভোলা জেলা ছাত্র ফোরামের পক্ষ থেকে গতকাল শুক্রবার দুইবার এভারেস্ট বিজয়ী এম এ মুহিতকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এম এ মুহিত বলেন, ‘নাগরিক হিসেবে আমাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। সড়ক পারাপারের নিয়মকানুন শিক্ষিতজনেরা জানলেও তা মানেন না। তাই তাদের প্রথমে রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ এবং জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। অন্যকেও সচেতন করতে হবে। স্বপ্নকে লালন এবং পূরণ করতে হবে, এভারেস্টকে জয়ের মতো করে। শুধু ওপরে ওঠার স্বপ্নে বিভোর হলেই হবে না, পরিণত হতে হবে ভালো মানুষে।’এম এ মুহিত তাঁর বক্তব্যের সময় মাদককে না বলতে উপস্থিত সবাইকে শপথ করিয়ে নেন। তখন সবাই শপথ করে মাদককে না বলেন। এতে সভাপতিত্ব করেন ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মফিজুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মঞ্জুর মোরশেদ, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, ভোলা জেলা সমমনা সমিতির চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ফোরামের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি গোল্ড মেডেল বৃত্তির পুরস্কার বিতরণ এবং স্মারক ম্যাগাজিন বীরশ্রেষ্ঠ কামাল-এর মোড়ক উন্মোচন করা হয়।