এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম লক্ষ্মীপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম গতকাল রোববার লক্ষ্মীপুরের কমলনগরে যান। ‘সাইকেল লাইফ ট্যুর বাংলাদেশ ২০১২’-এর আওতায় একজন নারীসহ ২০ জন সফরসঙ্গী নিয়ে তিনি সকাল সাড়ে ১০টায় উপজেলার তোরাবগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে পৌঁছান।এ সময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, স্থানীয় লোকজন এবং লক্ষ্মীপুর ও কমলনগর প্রেসক্লাবের সদস্যরা ভ্রমণকারী দলকে অভিনন্দন জানান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তিনি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ বিজয়ের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন এবং ‘মাদককে না’ বলা ও আনন্দময় অ্যাডভেঞ্চার সম্পর্কে উদ্বুদ্ধ করেন। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মুসা ইব্রাহীম জানান, সাইকেলে দেশের ৫০টি জেলা ভ্রমণের লঙ্গ্যে অভিযাত্রীদের নিয়ে তিনি ৩ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সফর শুরু করেন। ২৪তম জেলা হিসেবে তিনি গতকাল রোববার লক্ষ্মীপুর সফর করেন। যাত্রাপথে প্রতিদিন তাঁরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।