এভিয়ান ইনফ্লুয়েঞ্জা টিকাদান উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণিসম্পদ অধিদপ্তর ও ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে কিশোরগঞ্জের বাজিতপুরে পরীক্ষামূলকভাবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অডিটরিয়ামে ৫ জানুয়ারি এ কর্মসূচি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালক মোছাদ্দেক হোসেন, প্রধান পশুসম্পদ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান এবং আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান। বিজ্ঞপ্তি।