প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সচিব এম আকমল হোসাইন গতকাল মঙ্গলবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মরহুমের প্রথম জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর ও দ্বিতীয় জানাজা গুলশানের আজাদ মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হয়। তাঁর মরদেহ আজ বুধবার সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা। আগামী শুক্রবার বাদ আসর আজাদ মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। আকমল হোসাইন ১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসের (সিএসপি) একজন সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন। একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন শেষে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর নেন তিনি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্যসচিব মরতুজা আহমদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তথ্যবিবরণী।