এম আবদুর রহিম মিলনায়তনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর প্রেসক্লাবে গত শুক্রবার এম আবদুর রহিম মিলনায়তনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্ত ঘোষ। প্রধান অতিথির বক্তৃতা করেন এম আবদুর রহিমের ছেলে দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম।
ইকবালুর রহিম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমার বাবা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো কিছু পাওয়ার আশা করেননি। সন্তানদের উপদেশ দিয়েছেন তাঁর আদর্শে অটল থাকার জন্য।’
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাবেক সাংসদ সরদার মোশাররফ হোসেন, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী, সাংবাদিক কামরুল হুদা প্রমুখ। এর আগে সাংসদ ইকবালুর রহিম ফলক উন্মোচন ও ফিতা কেটে তাঁর বাবার নামে দিনাজপুর প্রেসক্লাবের নবনির্মিত ‘এম ইকবালুর রহিম মিলনায়তন’-এর উদ্বোধন করেন।