এম আমিরুল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং সৌদি-বাংলাদেশ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক সচিব এম আমিরুল আলম (৭৮) গত বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ আসর মরহুমের ঢাকার মোহাম্মদপুরের (বাড়ি ৩২/৯, সড়ক ১০, শেখেরটেক) বাসভবনে কুলখানির আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।