এম আর খানের জন্মদিন উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় অধ্যাপক এম আর খানের ৮৯তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গত বছরের ৫ নভেম্বর তিনি মারা যান।
জন্মদিন উপলক্ষে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে মিরপুরের বড়বাগে ‘ডা. এম আর খান শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে’ অনুষ্ঠান করা হয়। ৫০০ শিশুকে বিনা মূল্যে চিকিৎসা, ওষুধ দেওয়া হয়।
সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি এ কে এম ইমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বারডেমের মহাপরিচালক নাজমুন নাহার ও বিসিপিএসের সভাপতি কনক কান্তি বড়ুয়া। বিজ্ঞপ্তি