এম আর খানের পাশে স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. এম আর খান
ডা. এম আর খান

জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা এম আর খানের পাশে কিছু সময় অবস্থান করেন তিনি।

এম আর খান সেন্ট্রাল হাসপাতালের প্রতিষ্ঠাতা। তিনি এই হাসপাতালের বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এম আর খানের বয়স ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। আইসিইউর কর্তব্যরত চিকিৎসকেরা মন্ত্রীকে এম আর খানের শারীরিক অবস্থা সম্পর্কে জানান।

কয়েক মাস ধরেই হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন এম আর খান।