এম আর খানের শয্যা পাশে ডেপুটি স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক ডা. এম আর খানকে দেখতে গতকাল সোমবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছে এম আর খানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের অবস্থা এখন ভালো।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফজলে রাব্বী মিয়া গতকাল ডা. এম আর খানকে দেখতে যান। এ সময় এম আর খান ডেপুটি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে তাঁর জন্য দোয়া করতে বলেছেন। ডেপুটি স্পিকারও তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেন।
এম আর খান তিন মাস ধরে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি কোমরব্যথা, হার্ট, উচ্চ রক্তচাপ, নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। জানতে চাইলে তাঁর চিকিৎসক অধ্যাপক এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে দেশে-বিদেশে তাঁর দেহে তিনবার অপারেশন করা হয়েছে। এর প্রভাব এখনো আছে। তবে অবস্থা আগের চেয়ে অনেকাংশেই ভালো।