এম ইউ আহমেদের মৃত্যু সরকারের পতন ঘটাবে: আমিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ডাক্তার মিলনের মৃত্যুতে এরশাদের পতন হয়েছিল, আইনজীবী এম ইউ আহমেদের মৃত্যু শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে।গতকাল শুক্রবার বিকেলে লালবাগের কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। পুলিশ হেফাজতে এম ইউ আহমেদের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং প্রতিবাদ জানান।মুফতি আমিনী বৈঠকে বলেন, এম ইউ আহমেদের মৃত্যুর খবর পেয়ে তিনি স্কয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিন্তু লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপরের নির্দেশে তাঁকে যেতে নিষেধ করেন। পরে দলের মহাসচিব আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাঠানো হয় হাসপাতালে।