এম এ ওয়াজেদ মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ মে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বাণী দিয়েছেন। তিনি ড. ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেছেন, ওয়াজেদ মিয়া তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে যে কাজ করে গেছেন, তা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ওয়াজেদ মিয়া তাঁর কর্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন।বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটি ও মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষে মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি শেষে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ধানমন্ডির ৫ নম্বর সড়কের মরহুমের স্মৃতিবিজড়িত সুধা সদনেও দিনব্যাপী কোরআনখানি, আসর নামাজের পর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। ওয়াজেদ মিয়ার পরিবারের পক্ষ থেকে মিলাদে অংশ নিতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে।এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালে রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।