এম এ কাসেম নর্থ সাউথ ফাউন্ডেশনের এন্ডোমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ কাসেম
এম এ কাসেম

নর্থ সাউথ ফাউন্ডেশনের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য এম এ কাসেম গত ১৯ জুন অনুষ্ঠিত ফাউন্ডেশনের ২২তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাউন্ডেশনের এন্ডোমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি দুই দফায় ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এম এ কাসেম ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এবং সাউথইস্ট ব্যাংকের পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সাবেক সভাপতি। তিনি পরপর দুবার জাহাঙ্গীরনগর ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনাল এবং সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইমপ্যায়ারড চিলড্রেনের সভাপতির দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।