এম এ গফুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ গফুর (৭০) গত শুক্রবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর পটুয়াখালী বড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। এরপর পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে তাঁকে পটুয়াখালী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।