প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময়ে নবম সেক্টরের কমান্ডার ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মেজর (অব.) এম এ জলিলের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ সকাল নয়টায় মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বরিশাল শহর এবং তাঁর জন্মস্থান উজিরপুরের মেজর এম এ জলিল নূরানী মাদ্রাসায় দিনব্যাপী কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।