এম এ রউফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক এম এ রউফ (৬৫) গত শুক্রবার রাতে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ গতকাল শনিবার সকালে তাঁর মরদেহ ঢাকা থেকে গ্রামে আনা হয়৷ বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পৌর শহরের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ|