এম এ সাঈদের দাফন বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদের (৭৬) বড় ছেলে ববি সাঈদ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে আগামী বুধবার তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে ওই দিন বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। গত শনিবার সকালে ঢাকার গুলশানের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মরদেহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তিনি বিটিভির মহাপরিচালক ছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ, শিক্ষা, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।