প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা এম এ হান্নানকে মরণোত্তর সম্মাননা জানাল প্রত্যয় ৭১। এ উপলক্ষে ৭ মার্চ এম এ হান্নানের দক্ষিণ খুলশী বাসভবনে একটি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রত্যয় ৭১–এর সভাপতি সাইফুদ্দিন খালেদ। সভা পরিচালনা করেন প্রত্যয় ৭১–এর সাধারণ সম্পাদক শামিমা হারুন।
প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়া, অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল লতিফ। এতে বক্তব্য দেন লোকপ্রিয় বড়ুয়া, এস কে পাল, কিরণ লাল আচার্য, টিকে সিকদার প্রমুখ।
শেষে স্বাধীনতাযুদ্ধে এম এ হান্নানের অবদানের জন্য প্রত্যয় ৭১–এর পক্ষ থেকে তাঁর স্ত্রী বিলকিস বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।