এম এন একাডেমির শতবর্ষপূর্তি উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী এম এন একাডেমি মডেল স্কুলের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে তিন দিনের কর্মসূচি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।
গত রোববার দুপুরে টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
ওই দিন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী, এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।
শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৩ জন সাবেক প্রধান শিক্ষক ও আটজন সহকারী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে প্রয়াত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট তাঁদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।