এম এন লারমার মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ২৯তম মৃত্যুবার্ষিকী। এম এন লারমা ১৯৮৩ সালের এই দিনে নিজ দলের একটি বিরুদ্ধবাদী গোষ্ঠীর হাতে নিহত হন। তিনি গণপরিষদ এবং বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য ছিলেন।এম এন লারমার মৃত্যবার্ষিকী পালন উপলক্ষে গঠিত জাতীয় কমিটি আজ ঢাকায় দিনটি পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে। বেলা আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এম এন লারমার জীবন ও কর্ম নিয়ে প্রকাশনা ও আলোকচিত্র প্রদর্শনী, স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।