এম কে আনোয়ার জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান।
এম কে আনোয়ার গত বছরের ১৮ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রামে ওই বছরের ফেব্রুয়ারিতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় করা একটি মামলায় জামিন নিতে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে যান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।