এম কে আনোয়ারের জামিন, মির্জা আব্বাসের নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের জামিন মঞ্জুর করেছেন আদালত। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন নাকচ করেছেন পৃথক আদালত।
গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রাজধানীর মুগদা থানার দুটি এবং ওয়ারী ও বাড্ডা থানার দুটি মামলায় এম কে আনোয়ারের জামিন আবেদন মঞ্জুর করেন। গত বছরের ৫ জানুয়ারি থেকে বিএনপির ডাকা হরতাল ও অররোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ এ মামলাগুলো করে।
অপর ঘটনায় পল্টন ও মতিঝিল থানার দুটি মামলায় মির্জা আব্বাসের জামিনের আবেদন গতকাল নাকচ করে দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।
মির্জা আব্বাস গত ৬ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ওই আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন তিনি। যা গতকাল নাকচ করে দেন আদালত।
মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে গত বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানার এজিবি কলোনির বায়তুল মামুর জামে মসজিদ ও পল্টন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।