এম কে আনোয়ার ও বরকত উল্লা জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার ও বরকত উল্লা গতকাল রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার নিম্ন আদালত এই দুই নেতার জামিন মঞ্জুর করেন। একই দিন হাইকোর্ট দলটির আরেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের জামিন মঞ্জুর করেন। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক সাম্প্রদায়িক উসকানি ও মানহানির অভিযোগে করা এক মামলায় এম কে আনোয়ারের এবং অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক মামলায় বরকত উল্লার জামিন মঞ্জুর করেন। পুলিশের কাজে বাধা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে করা দুই মামলায় সালাহ উদ্দিন আহমদের ছয় মাসের জামিন মঞ্জুর করেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।