এম কে আনোয়ার জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তিনি জামিনে মুক্তি পান।
তবে জামিনে মুক্তি পেলেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
গত বছরের আগস্টে এম কে আনোয়ার গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।