এম কে আনোয়ার ব্যাখ্যা দিয়েছেন, শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে মন্তব্যের বিষয়ে গতকাল মঙ্গলবার ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁর আইনজীবী মুন্সি আহসান কবির এই ব্যাখ্যা জমা দেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত শুনানির প্রস্তুতির জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে কাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।রানা দাশগুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এক আদেশে বলেছিলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মহানগর নাট্যমঞ্চে গত ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এম কে আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’ ট্রাইব্যুনাল এ মন্তব্যের বিষয়ে এম কে আনোয়ারের ব্যাখ্যা জানতে চান।কামারুজ্জামানের আবেদন খারিজ: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অতিরিক্ত নথি গ্রহণের জন্য আসামিপক্ষের আবেদন খারিজ করেন।গতকাল কামারুজ্জামানের পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলামের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল।