এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহানির অভিযোগে করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ অভিযোগ গঠন করে আগামী ২৭ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
এই সময় মামলার বাদী দেবাশীষ বিশ্বাস এবং এম কে আনোয়ার আদালতে উপস্থিত ছিলেন। এম কে আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন আনিসুর রহমান, সুব্রত কুমার কুণ্ডু। এম কে আনোয়ারের পক্ষে ছিলেন মাসুদ আহমেদ তালুকদার।