এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁকে একজন আইনজীবীর মাধ্যমে সাত দিনের মধ্যে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। ৩ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ গতকাল এ আদেশ দেন।