এম জে আকবরের একক বক্তৃতা অনুষ্ঠান স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অগ্রগতির পথে আঞ্চলিক সহযোগিতা ও এর চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র ও শীর্ষস্থানীয় ভারতীয় সাংবাদিক এম জে আকবরের বক্তব্য দেওয়ার কথা ছিল।
অনুষ্ঠানের আয়োজক ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) চট্টগ্রাম চ্যাপ্টার। আইবিএফবির চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব গতকাল সকালে প্রথম আলোকে বলেন, এম জে আকবরের বক্তৃতা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
সংগঠনের সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ব্যক্তিগত কারণে চট্টগ্রামে আসতে পারেননি এম জে আকবর।