এম-ট্যাবের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) মনোনীত হযরত-বিপ্লব-তানভীর পরিষদ। এক বিবৃতিতে এম-ট্যাবের মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বলেন, তিন বছর আগেই বিএমটিএ কমিটির মেয়াদ শেষ হয়েছে। ফলে মেয়াদোত্তীর্ণ কমিটির ‘আজ্ঞাবহ’ লোকজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করাও অবৈধ। এ ছাড়া কমিশন গঠনে সাধারণ মেডিকেল টেকনোলজিস্টদের মতামত নেওয়া হয়নি। বিবৃতিতে অবিলম্বে নির্বাচন কমিশন বাতিল করে সাধারণ সভার মাধ্যমে টেকনোলজিস্টদের মতামতের ভিত্তিতে সুনির্দিষ্ট ভোটার তালিকা প্রণয়ন এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানানো হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। বিজ্ঞপ্তি