এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার পাঁচজন পেলেন এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১১। এ ছাড়া জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত শিশু চিত্রাঙ্কন ও বইপড়া প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আরও ১০৫ জন শিশু-কিশোর। গতকাল শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থের জন্য সারওয়ার-উল-ইসলাম, প্রচ্ছদ ও অলংকরণে ধ্রুব এষ, গদ্যে মোকারম হোসেন, ছড়া ও কবিতায় অরুণ শীল এবং গল্প-উপন্যাসে মাহবুব রেজাকে পুরস্কৃত করা হয়।