প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি এম মঈদুল ইসলাম গত শনিবার রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রোববার সকালে বারডেম হাসপাতাল প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় তাঁকে। ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।