এম সাইফুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।আজ ভোরে গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দুপুর ১২টায় মৌলভীবাজার শহরের সাইফুর রহমান মিলনায়তনে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফার মাজারে তবারক বিতরণ করা হবে।