রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগ নির্ণয়ের এমআরআই যন্ত্রটি ১১ দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে রোগীরা যথাযথ চিকি ৎ সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর হঠা ৎ ই যন্ত্রটি বিকল হয়ে যায়। এ যন্ত্রের মাধ্যমে সাধারণত মস্তিষ্ক ও মেরুদণ্ডের ভেতরের রোগ নির্ণয় করা হয়ে থাকে। পাশাপাশি এক্স-রে যন্ত্র দিয়ে যেসব কাজ করা হয়, এ যন্ত্র দিয়ে সেসব কাজও করা যায়। এটি ২০০৭ সালে হাসপাতালের রেডিওলজি বিভাগের একটি কক্ষে স্থাপন করা হয়। এ যন্ত্রটির দাম প্রায় ছয় কোটি টাকা।গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গতকাল বৃহস্পতিবার কোমরের পরীক্ষা করাতে এসেছিলেন নূরুন্নবী সরকার। চিকি ৎ সা না পেয়ে ফিরে যাওয়ার সময় তিনি জানান, এক মাস আগে তিনি এখানে পরীক্ষা করান। গতকাল পুনরায় পরীক্ষা করানোর দিন নির্ধারণ করা ছিল। কিন্তু যন্ত্রটি বিকল থাকায় তা আর করা যায়নি।হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকি ৎ সাধীন রেজাউল করিমকে ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে উন্নত চিকি ৎ সার জন্য ১০ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি কোমরের ব্যথায় ভুগছেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘যন্ত্রটি নষ্ট হয়ে পড়ায় এখানে এসেও চিকি ৎ সা পাচ্ছি না।’রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমআরই যন্ত্রের টেকনোলজিস্ট মনোয়ার হোসেন বলেন, ৫ সেপ্টেম্বর এ যন্ত্র দিয়ে একজন রোগীর রোগ নির্ণয়ের সময় বিদ্যু ৎ চলে যায়। বিদ্যু ৎ আসার পর দেখা যায়, যন্ত্রটি চালু হচ্ছে না।রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান আলতাফ হোসেন বলেন, যন্ত্রটি বিকল হয়ে পড়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ঢাকার মহাখালীতে অবস্থিত ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ওয়ার্কশপে (এনআইএমইউ) দুই দফায় চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সেখান থেকে ১১ দিনেও কোনো উত্তর পাওয়া যায়নি। এ কারণে যন্ত্রটি কবে নাগাদ চালু করা সম্ভব হবে, তা জানানো অসম্ভব হয়ে পড়েছে।