এমআরপি-এমআরভি ফি পরিশোধে পাঁচ ব্যাংকের সঙ্গে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসার (এমআরভি) ফি পরিশোধে পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট। গত বুধবার স্থানীয় একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ব্যাংকগুলো হলো: ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। চুক্তির ফলে ভোক্তারা এখন থেকে এসব ব্যাংকের যেকোনো শাখাসহ সব বুথ, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং, গ্রাহকসেবা বুথ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্যাশ কার্ড ইত্যাদির মাধ্যমে এমআরপি ও এমআরভি ফি প্রদান করতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমেদ। বিজ্ঞপ্তি।