এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ওমর গনি এমইএস কলেজে গতকাল রোববার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের নেতা মামুনুর রশীদ ও মশিউর রহমান ওরফে দিদারের পক্ষের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।আহত ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (২৫), কাওসার (২০) ও লিটন (২০)। এঁদের মধ্যে সাইফুল ও কাওসারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দিদার পক্ষের ছাত্রলীগের কর্মী সাইফুল সঙ্গীদের নিয়ে দুপুরে কলেজের মূল ফটক দিয়ে ঢোকার সময় মামুন পক্ষের কর্মীরা তাঁকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে মামুন পক্ষের ছাত্রলীগের কর্মীরা রড, চাপাতি ও লাঠি নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হন।খুলশী থানার উপপরিদর্শক (এসআই) এনাম আলম বলেন, সাইফুল সহযোগীদের নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে ছাত্রলীগের অন্য পক্ষের কর্মীরা তাঁদের বাধা দেয়। এরপর সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।