এমইএস কলেজের ফটক থেকে দুই ছাত্র ছোরাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এমইএস কলেজের ফটকের সামনে থেকে গতকাল সোমবার বিপ্লব কুমার দাশ (১৮) ও সাজ্জাদ হোসেন নামের দুই ছাত্রকে ধারালো ছোরাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সাধারণ শিক্ষার্থীরা এই দুজনকে ছাত্রলীগের কর্মী বললেও ছাত্রলীগ বলেছে, তাদের সঙ্গে বিপ্লব বা সাজ্জাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।বিপ্লব ও সাজ্জাদ দুজনই এমইএস কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র। কলেজ সূত্র জানায়, এমইএস কলেজ ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে রোববার থেকে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হচ্ছিল। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে বিপ্লব ও সাজ্জাদ ধারালো ছোরা নিয়ে কলেজ ফটকের সামনে অবস্থান নেয়। পুলিশ বলেছে, প্রতিপক্ষের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে তারা সশস্ত্র অবস্থান নেয়। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবদুল্লাহ হিল বাকী প্রথম আলোকে বলেন, ‘রোববারের সংঘর্ষের ঘটনার জের ধরে আমরা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করি। কলেজ ফটকে তল্লাশি করার সময় দুজনকে একটি ধারালো ছোরাসহ গ্রেপ্তার করি।’ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে খুলশি থানায় মামলা হয়েছে।