এমএলএম প্রতারণায় জড়িতদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু ধাপ বিপণন (এমএলএম) প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ও এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টা থেকে জেলা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে জেলা সামাজিক ঐক্য পরিষদ, মাদকবিরোধী ছাত্রমঞ্চ, সাংস্কৃতিক ইউনিয়ন, খেলাঘর, উন্নয়নমূলক বেসরকারি প্রতিষ্ঠান বারসিক ও উত্তরণ এবং উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে এমএলএম কোম্পানির প্রতারিত গ্রাহকেরাও যোগ দেন। বক্তারা অভিযোগ করেন, এমএলএম কোম্পানির ফাঁদে পড়ে সারা দেশের মতো মানিকগঞ্জেও হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হয়েছে। পরিবার-পরিজন নিয়ে তারা এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। অথচ এখনো প্রতারকদের তৎপরতা অব্যাহত রয়েছে।