এমএলএম প্রতিষ্ঠানের নামে প্রতারণা বন্ধে আইন করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের নামে প্রতারণা বন্ধ করতে দ্রুত আইন প্রণয়নের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি প্রতারণার সঙ্গে জড়িত কোম্পানিগুলোর ওয়েবসাইট বন্ধ করে দেওয়ারও সুপারিশ করেছে। জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম সংবাদ ব্রিফিংয়ে বলেন, যেসব কোম্পানি ইন্টারনেটের মাধ্যমে অর্থ নিয়ে প্রতারণা করছে, কমিটি তাদের বিরুদ্ধে ই-কমার্স আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। তিনি বলেন, দেশে বর্তমানে এমএলএম ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা কত, সেই তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে নেই। জয়েন্ট স্টক কোম্পানি শুধু এমএলএম ব্যবসার লাইসেন্স দেয়। কিন্তু লাইসেন্স নিয়ে কারা কী ধরনের ব্যবসা করছে, সে তথ্য জয়েন্ট স্টক কোম্পানি জানে না।বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, তহুরা আলী, টিপু মুনশি, রুমানা মাহমুদ এবং শেখ আফিল উদ্দিন অংশ নেন।