এমজেএল বাংলাদেশের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমজেএল বাংলাদেশ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১২ সালের জন্য কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্যে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, পরিচালক আবদুল মুয়ীদ চৌধুরী, মো. আমিনুর রহমান, আলীম উদ্দিন আহমেদ, তানজীল চৌধুরী এবং স্বাধীন পরিচালক মো. তামীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও সানাউল হক, সিএফও মো. টিপু সুলতান প্রমুখ। বিজ্ঞপ্তি।