এমটিএমএসবির প্রধান উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের (এমটিএমএসবি) প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী মীজানুর রহমান শেলী। রাজধানীর মোহাম্মদপুরে সংগঠনের কার্যালয়ে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়। সংগঠনটির সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় জাদুরের সামনে থেকে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন। বিজ্ঞপ্তি|