এমটিবি-প্রথম আলো দৃষ্টি বিতর্ক উৎসব আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)-প্রথম আলো দৃষ্টি রবীন্দ্র বিতর্ক উৎসব আজ শুক্রবার শুরু হচ্ছে। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বিকেল চারটায় এই উৎসবের উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।‘আলো দিয়ে জ্বেলেছিনু আলো, সব দিয়ে বেসেছিনু ভালো’ স্লোগানে এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে বিতর্ক সংগঠন ‘দৃষ্টি’। উৎসব আয়োজনে সহযোগিতা করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রথম আলো। উৎসবের প্রথম দিন রয়েছে ডিবেট জিনিয়াসের চূড়ান্ত প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।