এমটিবি-প্রথম আলো রবীন্দ্রবিতর্ক উ ৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)-প্রথম আলো দৃষ্টি চট্টগ্রাম রবীন্দ্রবিতর্ক উ ৎসব গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে শুরু হয়েছে। উ ৎসবের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। ‘আলো দিয়ে জ্বেলেছিনু আলো, সব দিয়ে বেসেছিনু ভালো’—এ স্লোগানে বিতর্ক উ ৎসবের আয়োজন করেছে বিতর্ক সংগঠন দৃষ্টি। উ ৎসব আয়োজনে সহযোগিতা করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রথম আলো।উদ্বোধনের সময় মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, রবীন্দ্রনাথের কাজ ছিল বহুমাত্রিক, সৃজনশীল ও যুক্তিবোধসম্পন্ন। তাঁর এসব কাজ নিয়ে ১৫০ বছর ধরে গবেষণা হয়েছে। আজ তাঁর গল্প ও উপন্যাস নিয়ে বিতার্কিকদের আলোচনায় বিতর্কের অবকাশ রয়েছে। তাঁর লেখনী এখনো তরুণদের প্রেরণা জোগায়। বিতর্ক ও আবৃত্তি সংগঠন দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজি ৎ চৌধুরী, সানশাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হাসিনা জাকারিয়া।গতকাল উ ৎসবের প্রথম দিনে ছিল ডিবেট জিনিয়াসের চূড়ান্ত প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।