এমটিবির এটিএম বুথের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞার ইসহাক শপিং কমপ্লেক্সে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ২৪/৭ এটিএম বুথের উদ্বোধন করেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী। অন্যদের মধ্যে দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতিদ্বয় সৈয়দ ইয়াসিন সুমন ও তাহের পণ্ডিত, ইসহাক শপিং কমপ্লেক্সের মালিক জাকের হোসাইন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী সমিতির সদস্য, এমটিবির পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপকেরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।