প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রথম রিটেইল ও এনআরবি সম্মেলন সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান উজ-জামান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এমটিবি রিটেইল ব্যাংকিংয়ের প্রধান কাশিফ রহমান সিদ্দিকি, এনআরবি ব্যাংকিং প্রধান খন্দকার রহিমুজ্জামান, গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার মোহাম্মদ সামি-আল হাফিজ এবং মানবসম্পদ উপদেষ্টা মেহবুবুর রেহ্মান অনুষ্ঠানে বক্তব্য দেন। ঢাকা বিভাগের ৪৩টি শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।