এমটিবির সঙ্গে আনিস এ খানের চুক্তি নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিস এ খান
আনিস এ খান

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে আনিস এ খানের চুক্তি ২০১৯ সালের ৩০ নভেম্বর পর্যন্ত নবায়ন করা হয়েছে।
আনিস এ খান ১৯৮২ সালের ডিসেম্বরে গ্রিন্ডলেজ ব্যাংক পিএলসিতে (জিবি) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। তিনি এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন পদে ২১ বছর দায়িত্ব পালন করেন। এমটিবিতে যোগ দেওয়ার আগে তিনি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।