প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন এবং রাজধানীর বাংলামোটরে এর ১০০তম শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ভাইস চেয়ারম্যান এম এ রউফ জেপি, পরিচালক আরিফ দৌলা, হেদায়েতউল্লাহ, মো. আবদুল মালেক, মো. ওয়াকিল উদ্দিন, খাজা নারগিস হোসেন, অঞ্জন চৌধুরী, কিউ এ এফ এম সিরাজুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক আনোয়ারুল আমিন এবং সুলতান হাফিজ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।