প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ৯৫তম শাখা সম্প্রতি রাজধানীর খিলক্ষেতের টপ সুপার মার্কেটে উদ্বোধন করা হয়েছে। এমটিবির ভাইস চেয়ারম্যান এম এ রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ, এমটিবির পরিচালক মো. আবদুল মালেক, মো. ওয়াকিল উদ্দিন, স্বতন্ত্র পরিচালক আনোয়ারুল আমিন, আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদ, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খানসহ উপব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন। শাখা উদ্বোধনের পর আমিরজান উচ্চবিদ্যালয়ের ৯৪ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।