এমট্যাবের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদিত অষ্টম জাতীয় পে-স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে তা পুনর্বহালের দাবি জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমট্যাব)। গতকাল এমট্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কোনো পদোন্নতিযোগ্য পদ না থাকলেও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকার কারণে আগে আর্থিক সুবিধা পেতেন তাঁরা। কিন্তু নতুন পে-স্কেলে সেই আর্থিক সুবিধা থেকেও বঞ্চিত হবেন তাঁরা। এ অবস্থায় ওই গ্রেড পুনর্বহাল না করলে পেশার স্বার্থে আন্দোলন কর্মসূচি ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন এমট্যাব নেতারা।