প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম নুরুল আওরঙ্গজেবকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে নুরুল আওরঙ্গজেবকে বদলি করে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়। এ ছাড়া ওই আদেশে খনির মহাব্যবস্থাপক (মার্কেটিং) হাবিব উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) শরিফুল আলম এমডি আওরঙ্গজেবকে বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, সিদ্ধান্তটি ওপরের। এ ব্যাপারে আর কিছু বলা সম্ভব নয়। হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করেন।