প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। দেশটি এমডিজি অর্জনের পথে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে তিনি সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। খবর ইউএনবির। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল বান কি মুনের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে বান কি মুন এ কথা বলেন। প্রতিনিধিদল গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তাঁর সঙ্গে সাক্ষাত্ করে। এমডিজি অর্জন ও ক্ষুদ্রঋণ স্কিমে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বান কি মুন বলেন, দুর্যোগ প্রস্তুতি, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।