এমডিসহ তিনজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার বিল পরিশোধ করতে না পারায় রংপুরের বেসরকারি চিকিৎসা কেন্দ্র বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে এক গৃহবধূকে দেড় মাস আটকে রাখার ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাঁদের আটক করার পর ওই গৃহবধূ গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম, পরিচালক খায়রুল ইসলাম ও ব্যবস্থাপক আল হেলাল। রংপুরের সিভিল সার্জন রেজাউল করিম বলেন, লাইসেন্স ছাড়াই ওই হাসপাতাল চিকিৎসা-ব্যবসা করে আসছিল। ঘটনা তদন্ত করতে ডেপুটি সিভিল সার্জন মোজাম্মেল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে।